speech and manners and * * * I am inclined to think they are merely Mundas who have for the most part dropped their original languages and gone on for Hinduizing themselves.”
অর্থাৎ “ভূমিজ বা ভূমিজকোল নামধারী অনার্য্য জাতি বরাহভূম পরগণার সর্ব্বপ্রথম অধিবাসী। স্থানীয় প্রবাদ এই যে তাহারা সর্ব্বপ্রথম জঙ্গল কাটিয়া এইস্থানে উপনিবেশ স্থাপন করিয়াছে। তাহাদের নাম এই প্রবাদের সমর্থন করে। তাহারা যে চাকরাণ জায়গা ভোগ করে এবং বন্য-দেবতার পূজা করে, তাহা তাহাদের আদিমত্বের অখণ্ডনীয় প্রমাণ। এই জাতি চিরকাল কোল-বংশীয় বলিয়া বিবেচিত হইয়া আসিতেছে। পরন্তু লোহারডাগার মুণ্ডাগণের সহিত সাঁওতাল ও হোগণের জাতিগত যে প্রকার সম্বন্ধ, ভূমিজগণের সহিতও সেই সম্বন্ধ বিদ্যমান রহিয়াছে। মিঃ নোর্ট বলেন যে ভাষা ও আচার ব্যবহারে মুণ্ডাদিগের সহিত ভূমিজদিগের বিশেষ সাদৃশ্য আছে। এবং আমি বিবেচনা করি যে এই ভূমিজগণ সকলেই মুণ্ডা;তবে তাহারা অনেকে আদিম ভাষা পরিত্যাগ করিয়া ক্রমশঃ হিন্দুত্বের দিকে অগ্রসর হইতেছে।”
স্যার উইলিয়ম হাণ্টারের মতে ভূমিজগণ মুণ্ডা বংশীয়। সাহেব একস্থলে লিখিয়াছেন, “The Bhumij-Kols of western Manbhum are beyond doubt pure Mundas. They inhabit the tract of the conntry which lies on bothsides of the subarnarekha river,”
Statistical Accounts of BengalVol. XVII, P. 271.