সমীপবর্ত্তী কোন রাজা স্বাধিকারান্তর্গত বলিয়া মনে করিতেন না সেইস্থানে মুণ্ডা ঔপনিবেশিক আপনার নবরাজ্য প্রতিষ্ঠিত করিত। বরাহভূম ও সম্যক ছোটনাগপুর বিভাগের প্রথম উপনিবেশ সম্বন্ধে কর্ণেল ডাণ্টন বলেন,
Mundaries say they had no Raja when they first took up the country called Chotanagpur.
Ethnology P. 165.
স্বাতন্ত্র্য ও স্বাধীনতা সংরক্ষণের প্রয়াসে মুণ্ডাগণ জঙ্গলের ভিন্ন ভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে বাস করিত। প্রকৃতপক্ষে ইতস্ততঃ বিক্ষিপ্ত এক একটি পরিবার এক একটি পৃথক রাজ্যের ন্যায় স্বাধীনভাবে বাস করিত। দলবদ্ধ হইয়া এক স্থানে বাস করিলে পরস্পরের সান্নিধ্যে স্বাধীনতা ক্ষুণ্ণ হইবার আশঙ্কায় তাহারা তৎকালে গ্রাম বা নগর সংস্থাপন করিত না! ক্রমশঃ এক এক পরিবারের অধিকৃত স্থান এক একটি পৃথক গ্রামে পরিণত হইয়াছে। এই প্রকার প্রত্যেক পরিবারের মধ্যে কর্ত্তা বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সর্ব্বতোভাবে নিজ পরিবারের রাজা ছিল। কর্ত্তা স্বহস্তে পারিবারিক দেবতা, পিতৃপুরুষ, ও মানবের অহিত সাধনে নিত্যতৎপর দুষ্টাত্মা মারাংবুরুর পূজা করিত। সাংসারিক প্রত্যেক কার্য্যে পরিবারস্থ ব্যক্তিগণ কর্ত্তার প্রাধান্য অবনত মস্তকে স্বীকার করিত। বহির্শত্রুর সহিত যুদ্ধে কর্ত্তা স্বয়ং পরিবারস্থ ব্যক্তিগণের নেতৃত্ব করিত। এই সকল কারণে কর্ত্তার নাম সম্যক পরিবারের মুণ্ড (বা মস্তক) এবং তাহার অপভ্রংশে মুণ্ডা হইয়াছে; এবং এই প্রকার ঔপনিবেশ ও পারিবারিক শাসন প্রথা ক্রমশঃ মুণ্ডারি প্রথা