শ্রমশীল জাতি। প্রাচীনকালে এই সকল স্বাভাবিক গুণে তাহারা আর্য্যগণের সহিত যুগ যুগান্তব্যাপী যুদ্ধেও স্বাধীনতা বিসর্জ্জন করে নাই। এই সকল গুণে বাসস্থানের দুর্গমতা, জল বায়ুর অস্বাস্থ্যকরতা, খাদ্য ও পানীয়ের অভাব প্রভৃতি সহস্র বিপদের মধ্যে পড়িয়াও অনার্য্যগণ আর্য্য জাতির নিকট মস্তক নত করে নাই।
পরিবারস্থ ব্যক্তিবর্গের প্রতি স্নেহ-মমতা মুণ্ডা বা ভূমিজ চরিত্রের অন্যতম উল্লেখযোগ্য গুণ। ভূমিজগণের গ্রাম বা বংশের মধ্যে প্রত্যেকে সমান পরিমাণে সম্মানের অধিকারী হইয়া থাকে। তাহারা বংশের মধ্যে কাহাকেও উচ্চনীচ জ্ঞান করে না। এইজন্য একস্থলে ডাল্টন সাহেব লিখিয়াছেন,
As a village often consisted of one family, the inhabitants were all of the Munda dignity, and hence it became a name for the whole tribe.”
Ethnology p 165,
মুণ্ডা বা ভূমিজ পরিবারের মধ্যে জ্যেষ্ঠাধিকার প্রথানুসারে দারাধিকারের ব্যবস্থা আছে। কিন্তু তথাপি কোন কর্ত্তা বা মুণ্ডা তাহার পরিবারান্তর্গত অপর ব্যক্তিকে আপনার অধীনস্থ বলিয়া মনে করে না।
চিরন্তন প্রথানুসারে অ্যাপি গ্রামের কর্ত্তা বা মুণ্ডা প্রধানত্বের অধিকারী। সমগ্র গ্রামের রাজস্ব কর মুণ্ডার নিকট হইতে আদায় হয়। এবং পরিবারস্থ অন্যান্য ব্যক্তিগণ আপন আপন দেয় রাজস্বের অংশ মুণ্ডাকে আদায় দিয়া থাকে।