বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় পরিচ্ছেদ।
৩৩

পুরুষ ও রমণীগণ কর্ত্তৃক পরিবেষ্টিত হইয়া স্নানার্থ গ্রাম্য জলাশয়ে গমন করিয়া থাকে। সেই সময় বরকে তীর-ধনুক ও কন্যাকে একটি জলের কলসী লইয়া যাইতে হয়। স্নানান্তে সিক্তবস্ত্রে যে সময়ে বর-কন্যা গৃহাভিমুখে প্রত্যাবৃত্ত হয়, সেই সময়ে বর হস্তস্থিত ধনুকে চাপ যোজনা করিয়া এক একটি তীর সম্মুখ দিকে নিক্ষেপ করিয়া থাকে। কন্যা বারিপূর্ণ কলস মস্তকে ধারণ করিয়া ঐ নিক্ষিপ্ত শর কুড়াইয়া লইয়া পুনরায় তাহা বরের হস্তে সমর্পণ করে। তীরচালনায় নৈপুণ্য পুরুষের প্রধান লক্ষ্য, ও যুদ্ধকার্য্যে স্বামীকে সাহায্য করা রমণীর আদর্শ, এবম্বিধ আচারে—ইহাই প্রতিপন্ন হইয়া থাকে।

 এই প্রকার সামাজিক আদর্শে প্রাচীনকালে ভূমিজজাতির চরিত্র গঠিত হইত। অদ্যাপি ভূমিজ-চরিত্র পরীক্ষা করিলে প্রাচীন আদর্শের বিবিধ নিদর্শন প্রাপ্ত হওয়া যায়।