অর্থাৎ “সম্ভবতঃ সর্দ্দারগণ তাহাদের ভূমিজজাতীয় নেতার (বরাহরাজার) আগমনের বহু পূর্ব্বে তাহাদের অধিকৃত স্থানের উপর প্রভুত্ব লাভ করিয়াছিল। কর্ণেল ডাণ্টন অনুমান করেন, যে সময়ে বরাহরাজ ভূমিজগণ কর্তৃক রাজপদে নির্ব্বাচিত হইয়াছিলেন, তৎকালে ক্ষুদ্র রাজ্যের সীমান্ত সংরক্ষণের জন্য প্রভাবশালী সর্দারগণ মিত্ররাজের স্থান অধিকার করিয়াছিলেন। তরফ সর্দারগণ বংশ পরম্পরায় যে প্রকার প্রাধান্য ও মর্য্যাদা প্রাপ্ত হইয়া আসিতেছেন তাহাতে কর্ণেল ডাল্টনের অনুমান সমীচীন বলিয়া বোধ হয়।”
বর্তমান সময়ে অনেক শিক্ষিত ব্যক্তি মনে করেন যে ভারবর্ষে ইংরাজ জাতির পদার্পণের পূর্ব্বে নির্ব্বাচনপ্রণালী এতদ্দেশীয়গণের অপরিজ্ঞাত ছিল। সেজন্য অনার্য্যগণের মধ্যে এ প্রকারে নির্ব্বাচন দ্বারা নৃপতিমনোনয়নের দৃষ্টান্ত নিতান্ত বিস্ময়কর তৎপক্ষে সন্দেহ নাই। বরাহরাজবংশের উৎপত্তি ও সর্দ্দারগণের সহিত রাজবংশের সম্বন্ধ বিষয়ে মহামান্য রিজলী সাহেবের Special Notes on Barrabhoom নামক প্রবন্ধে নিম্নলিখিত রূপ বর্ণনা আছে।
“It seems to me that the present distribution of the so-called Ghatwali tennres strongly suggests the inference that a body of Mundas, divided into Khunts or Stripes which is a part of their systens settled in Burrabhum and cleared the country. There were probably as many Khunts as there are Tarafs and the ancestor of the present Zemindar