বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পঞ্চম পরিচ্ছেদ।

বংশাবলী।

 লালসিংহ ভুঞা সতেরখানি তরফের সর্দ্দার ছিলেন। লালসিংহ কোন সালে জন্মগ্রহণ করিয়াছিলেন, কিম্বা কোন সালে তাঁহার লোকান্তর হয়, তাহার নিরাকরণ করা বর্ত্তমান সময়ে সম্ভাবিত নহে। তাঁহার বংশের পরিচয় সংগ্রহ করিতে হইলেও জনশ্রুতির উপর নির্ভর করা ভিন্ন গত্যন্তর নাই। আমরা লাল সিংহের সুযোগ্য বংশধর সতেরখানি তরফের বর্ত্তমান জমীদার শ্রীযুক্ত বাবু মনমোহন সিংহের নিকট হইতে তাঁহার বংশাবলীর যে প্রকার পরিচয় প্রাপ্ত হইয়াছি, তাহাই অবিকল উদ্ধৃত করিলাম। বংশাবলীর এতদতিরিক্ত বিবরণ বিস্মৃতির তিমিরগর্ভে নিহিত। তাহার উদ্ধারের কোন উপায় নাই।

 
খাঁড়েপাথর
 
 
 
(তৎপুত্ত্র)
 
 
 
যুঝার সিংহ ভুঞা
 
 
 
 
 
(তৎপুত্ত্র)
 
 
 
হেমৎ সিংহ ভুঞা
 
 
 
 
 
(তৎপুত্ত্র)