বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২
লাল সিংহ।

গ্রাম। গ্রামের উত্তরাংশে কিতাডুংরি নামক একটি ক্ষুদ্র পাহাড় আছে। ঐ পাহাড়ে কিতাপাট নামক এক দেবতা আছেন। অদ্যাপি প্রতিবৎসর শ্রাবণমাসে ঐ স্থলে মহাসমারোহে কিতাপাটের পূজা হইয়া থাকে। সতেরখানির সর্দ্দারগণ স্বহস্তে ঐ কিতাপাটের পূজা সম্পন্ন করিয়া থাকেন। কিতাপাট অনার্য্যগণপূজিত একটি বন্য দেবতা। বাটালুকা গ্রামের মধ্যে কিতাডুংরির সান্নিধ্যে সিংহবংশের আদি বাসবাটী বা গড় ছিল। ঐ স্থানকে অদ্যাপি লোকে কিতাগড় বলিয়া থাকে। এক্ষণে কিতাগড়ের নিদর্শন স্বরূপ কেবলমাত্র পুঞ্জীভূত মৃত্তিকাস্তূপ অতীত গৌরবের সাক্ষ্যপ্রদান করিতেছে। ঐ কিতাগড়ে খ্রীষ্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষার্দ্ধে লাল সিংহের জন্ম হইয়াছিল।

 বাটালুকা গ্রামের উত্তরে খাঁড়িপাহাড়ি নামক পর্ব্বত সগর্ব্বে মস্তক উন্নত করিয়া দণ্ডায়মান আছে। খাঁড়িপাহাড়ি ও খাঁড়েপাথরের মধ্যে নামমূলক কোন সম্বন্ধ আছে কি না,—তাহা নির্ণয় করা সুসাধ্য নহে। খাঁড়িপাহাড়ি পর্ব্বতের নামানুসারে খাঁড়েপাথরের নামকরণ হইয়াছিল, কিম্বা খাড়েপাথরের নামানুসারে তাঁহার প্রিয় মৃগয়াক্ষেত্রের খাঁড়িপাহাড়ি নাম হইয়াছে, তাহা কে বলিয়া দিবে? খাঁড়েপাথরের বর্ত্তমান বংশধরগণ জনশ্রুতিমূলে বিশ্বাস করেন যে, খাঁড়েপাথর প্রকৃত নাম নহে; তাহা একটী উপাধি মাত্র। মানভূম জেলায় কাঁড় শব্দের অর্থ তীর। প্রবাদ আছে যে, খাঁড়েপাথর একজন সুনিপুন যুদ্ধবিশারদ তিরন্দাজ ছিলেন; এবং সেই জন্য তাঁহার ধনুর্ব্বিদ্যানৈপুণ্যের নিদর্শনস্বরূপ তৎকালীন বীরগণ তাঁহাকে কাঁড়েপাথর বা তাহার অপভ্রংশে খাঁড়েপাথর এই উপাধি