বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ষষ্ঠ পরিচ্ছেদ।

পূর্ব্ববর্ত্তী ঘটনা।

 লালসিংহের পূর্ব্বপুরুষগণ সকলেই বীর ছিলেন। তৎকালে জঙ্গলমহলের অধিবাসীগণ নিতান্ত অশিক্ষিত ছিল। সর্ব্বদা নিকটবর্ত্তী রাজ্যের সহিত যুদ্ধ ও যুদ্ধান্তে বিজিত-রাজ্য লুণ্ঠন তাহারা বিশেষ গৌরবজনক কার্য্য বলিয়া মনে করিত। সর্দ্দারগণের সহিত বরাহরাজের যে প্রকার সম্বন্ধ ছিল, তাহা ইতিপূর্ব্বে আলোচিত হইয়াছে। সতেরখানির সর্দ্দারগণ বরাহরাজের প্রাধান্য স্বীকার করিতেন সত্য, কিন্তু তাঁহারা সর্ব্ববিষয়ে রাজা কর্ত্তৃক চালিত বা নিয়ন্ত্রিত হইতেন না। সর্দ্দারগণ সুবিধানুসারে ভিন্ন ভিন্ন রাজ্য আক্রমণ ও লুণ্ঠন করিতেন; এবং সর্ব্ববিষয়ে তাঁহাদের যথেষ্ট স্বাতন্ত্র্য ও স্বাধীন শক্তিচালনার অবসর ছিল। রাষ্ট্রীয় প্রয়োজনে সর্দ্দারগণ বরাহরাজের অধীনে সমবেত হইতেন; এবং সৈন্য ও রসদ দ্বারা রাজার সাহায্য ও বলবৃদ্ধি করিতেন। পরন্তু নিজ নিজ অধিকারের মধ্যে সর্দ্দারগণ সর্ব্বময় কর্ত্তা ছিলেন। যে সকল যুদ্ধে সর্দ্দারগণ রাজার সহায়তা করিতেন, তাহাতেও সর্দ্দারগণ রাজার সহকারী বলিয়া বিবেচিত হইতেন। এইরূপ স্থলে রাজাকে অনেক সময়ে এই সর্দ্দারগণের মতামতের অপেক্ষা করিতে হইত। সর্দ্দার ও তাঁহার অধীনস্থ সৈন্যগণ চোয়াড়