বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০
লাল সিংহ।

অত্যাচারের একশেষ করিতে লাগিলেন। সতেরখানি তরফের প্রজাগণের যাবতীয় গো, মেষ, মহিষ, শূকরাদি গৃহপালিত জন্তু বাটালুকাতে নীত হইল; এবং সেখানে গর্ব্বোদ্ধত, পশুপ্রকৃতি রাজাগণ ও তাহাদের অনুচরবর্গ ‘বচ্ছি’ বা বল্লমের আঘাতে খোঁচাইয়া ঐ সকল পশুকে নিহত করিল। বাটালুকা গ্রামের প্রান্তভাগে যে উন্নত ভূমিখণ্ডের উপর রাজাগণ ঐ সকল গৃহপালিত পশুকে নৃশংসভাবে হত্যা করিয়াছিলেন ঐ স্থান অদ্যাপি ঐ নৃশংসতার স্মরণচিহ্নস্বরূপ ‘বচ্ছিগাদা’ নামে অভিহিত হইয়া থাকে। অদ্যাপি লোকের কুসংস্কার আছে যে ঐ বচ্ছিগাদার উপর কাহাকেও যাইতে নাই।