বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তম পরিচ্ছেদ।
৫৩

সিংহের সন্ধান বলিয়া দেয় নাই। বীর অনার্য্য জাতির মধ্যে এবম্প্রকার প্রভুভক্তি নিতান্ত সুলভ।

 বিজয়ী রাজাগণ কয়েক দিন ধরিয়া সতেরখানি লুণ্ঠন ও ত্রিভন সিংহের একমাত্র বংশধরের অনুসন্ধান করিয়া স্ব স্ব রাজ্যে প্রতিনিবৃত্ত হইলেন। তখন লালসিংহের জননী শিশুপুত্রকে লইয়া পর্ব্বতশিখর হইতে সতেরখানির অন্তর্গত সারিগ্রামে অবতীর্ণ হইলেন। ক্রমশঃ সতেরখানির বিশ্বস্ত ও পৃষ্ঠপোষক প্রকৃতিপুঞ্জ লালসিংহের নিরাপদের বৃত্তান্ত অবগত হইয়া তাঁহার দর্শনকামনায় সারিগ্রামে সমবেত হইল; এবং তাহারা শিশুকে আপনাদের সর্দ্দারপদে বরণ করিয়া তাঁহাকে গদিতে অভিষিক্ত করিল।

 সতেরখানির তৎকালীন অধিবাসী অধিকাংশ প্রজাই ভূমিজ, সাঁওতাল ও অন্য জাতীয় মুণ্ডা ছিল। তাহারা সকলেই দুর্দ্ধর্ষ, যুদ্ধপ্রিয় ও বলশালী ছিল। যে সকল ব্যাঘ্র-ভল্লুকের সহিত নিয়ত সংগ্রাম করিয়া তাহারা আত্মরক্ষা করিত; শিক্ষা, চরিত্র ও ব্যবহারে তাহারা ঐ সকল বন্যপশুর সহিত তুলনীয় হইবার অযোগ্য ছিল না। বিশেষতঃ তৎকালে সতেরখানি বহির্শত্রুর উপদ্রবে নিরতিশয় উপদ্রুত ছিল। তথাপি প্রকৃতিপুঞ্জ কি জন্য সেই শিশুকে রাজা বলিয়া মানিয়া লইল, তাহা নির্ণয় করা সুকঠিন। বীর জাতির মধ্যে রাজ-ভক্তির দৃষ্টান্ত নিতান্ত সুলভ। সেই রাজ-ভক্তিতে প্রণোদিত হইয়া বন্যগণ হৃতসর্ব্বস্ব হইয়াও পলায়মান সর্দ্দার-পত্নী ও সর্দ্দার-শিশুর রক্ষণে আত্মনিয়োগ করিয়াছিল। বিশেষতঃ খুঁটের প্রধানকে মুণ্ডা ও সাঁওতালগণ দেবতার নিম্নেই আসন প্রদান করিয়া থাকে। যে খাঁড়েপাথরের নেতৃত্বে তাহাদের পূর্ব্বপুরুষগণ সতেরখানিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠালাভ করিতে সমর্থ