বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
লাল সিংহ।

তাহাদের ভয়ে সর্ব্বদা সশঙ্কিত থাকিত। চোয়াড়গণের আচরিত যুদ্ধ ও লুণ্ঠনাদি কার্য্যে ‘চোয়াড়ি’ সংজ্ঞা প্রাপ্ত হইয়াছিল। ডাল্টন্‌ সাহেব বলেন যে, “অতি সামান্য কারণে অনেক স্থলে এই চোয়াড়গণ যুদ্ধ, নরহত্যা, লুণ্ঠন প্রভৃতি কার্য্যে ব্রতী হইত। চোয়াড়গণ ইংরাজ জাতির শাসনাধীন হইবার পর হইতে বরাবর তাহাদের এই প্রকার প্রকৃতি পরিলক্ষিত হইয়া আসিতেছে। তাহারা সকল সময়ে অন্য মুণ্ডাগণের ন্যায় যে কেবল মাত্র তাহাদের বিরুদ্ধে আচরিত অত্যাচারের প্রতিশোধ লইবার জন্য এবম্প্রকার কার্য্যের অনুষ্ঠান করিয়া থাকে তাহা নহে। অনেক সময়ে তাহাদের অনুষ্ঠিত যুদ্ধবিগ্রহের ফলে তাহাদের কোন ব্যক্তিগত স্বার্থ থাকে না। তাহারা কেবলমাত্র দুর্দ্দান্ত দলপতি-কর্ত্তৃক চালিত হইয়া নিরর্থক বিবিধ নীতিবিগর্হিত কার্য্য সম্পাদন দ্বারা প্রতিপত্তি লাভের আশায়, কিম্বা কেবলমাত্র সরকার বাহাদুরের বিরুদ্ধাচরণ করিবার অভিলাষে তাহাদের আচরিত কার্য্যের অনুষ্ঠান করিয়া থাকে।”[]


  1. Bhumij of the Jungle Mohals were under the nickname of ‘Choar’, the terror of the surrounding districts, and their various outbreaks were called! ‘Chuaris’. On several occasions since they came under the British rule they have shown how readily a Chuari may be improvised on very slight provocation. I do not know that on any occasion they rose like the Mundaris simply to redress their own wrongs. It was sometimes in support of a turbulent chief ambitious of obtaining power to which according to the Courts of law he was not entitled,