সূচনা।
বরাহভূম পরগণার থাকবস্ত পরিমাপ সম্প্রতি পরিসমাপ্ত হইয়াছে। তদুপলক্ষে সরকার বাহাদুর ও ঘাটোয়ালগণের মধ্যে বিবিধ প্রকার মামলার উৎপত্তি হইয়াছিল। সেই সময়ে নিরপেক্ষ প্রকৃতি সদাশয় সিভিলিয়ান শ্রীযুক্ত এইচ্, এফ্, স্যামন সাহেব বাহাদুর মানভূম জেলার ডেপুটী কমিশনার পদে প্রতিষ্ঠিত ছিলেন। মহানুভব শ্রীযুক্ত স্যামন সাহেব বাহাদুর নিরপেক্ষভাবে সরকারী যাবতীয় পুরাতন কাগজপত্র ঘাটোয়ালগণকে ব্যবহার করিবার জন্য আদেশ দিয়াছিলেন। শ্রদ্ধেয় ডেপুটী কালেক্টার শ্রীযুক্ত বাবু ভুবনমোহন চট্টোপাধ্যায় উপরোক্ত অধিকাংশ মামলার বিচার করিয়াছিলেন। মাননীয় ডেপুটী ম্যাজিষ্ট্রেট শ্রীযুক্ত বাবু রাখালমোহন বন্দ্যোপাধ্যায় সরকার বাহাদুরের পক্ষে যাবতীয় কার্য্যের তত্ত্বাবধান করিবার জন্য নিযুক্ত ছিলেন। তাঁহারা উভয়েই সাতিশয় সদাশয়তা সহকারে বিবিধ সরকারী কাগজপত্র স্থানীয় ও বিভিন্ন স্থানের সরকারী মহাফেজখানা হইতে আনাইয়া তাহা দুর্ব্বল ঘাটোয়ালপক্ষকে ব্যবহার করিতে দিয়াছিলেন। উপরোক্ত অনেকগুলি মামলায় ঘাটোয়ালগণের পক্ষে নিযুক্ত থাকায় যেসকল কাগজপত্র গ্রন্থকারের হস্তে পড়িয়াছিল, তদৃষ্টে গ্রন্থকার কর্ত্তৃক স্থানীয় “মানভূম” পত্রিকায় ‘লালসিংহ’ শীর্ষক কয়েকটি প্রবন্ধ লিখিত হইয়াছিল। ঐ সকল প্রবন্ধ পাঠ করিয়া মহামতি