বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম পরিচ্ছেদ।
৬৩

প্রথা। তরফ সর্দ্দারের অধীনস্থ সদিয়াল বা ক্ষুদ্র সর্দ্দারগণ প্রকৃতপক্ষে তাঁহাদের অধীনস্থ প্রজা নহে। তাহাদেরই সাহায্যে এবং তাহাদেরই পৃষ্ঠপোষকতায় তরফসর্দ্দারগণ আপনাদের অধিকারও প্রভূত্ব সংস্থাপনে সমর্থ হইয়াছিলেন। তাহাদের অধিকৃত ভূমির উপর তরফ সর্দ্দারের যে প্রকার অধিকার; তাহাদেরও সেই প্রকার জাতীয় অধিকার আছে। মুণ্ডা জাতীয় ব্যক্তিগণের চিরন্তন প্রথা অনুসারে—ভূমিজ জাতীয় সদিয়াল বা গ্রাম্যসদ্দারগণও স্বাধিকারের মধ্যে প্রভু। তাহাদের অবস্থা পর্য্যালোচনা করিয়া মহামান্য রিজলী সাহেব যে মন্তব্য লিপিবদ্ধ করিয়াছিলেন, তাহার এক অংশে আছে,−

 “The Village-Sarder answers to this Munda, the Tabedars to the privileged Bhuinbari rayats. The Sadial at the group of 12 or 15 villages clearly corresponds to the MANKI of the Mundari parcha. As for the Sarder-Ghatwals of the larger tarafs it seems to me the most likely that they were originally Mankis of the cut-lying parchas, and in course of time fresh villages being created, new parchagroups were added under new Mankis (Sadials) who are now only nominally subordinate to the land-Manki (Sarder-Ghatwais) of the taraf, At any rate there can be no question that in Panch-Sardari and Satrakhani tarafs, Sadials occupy well-defined Ghats of 12 or 15 villages