কনিষ্ঠ ভ্রাতা কিম্বা ঐ সকল ভ্রাতার বংশধর। তরফ সর্দ্দার মুণ্ডারি ঔপনিবেশিক-প্রথা-সম্মত মান্কি এবং তাঁবেদারগণ সাধারণ মুণ্ডা পরিবার। এই সকল ব্যক্তিগণের পূর্ব্বপুরুষগণ যে সময়ে এই সকল স্থান অধিকার করিয়াছিল, তাহাদের অধিকৃত ভুমি সকল সেই সময় হইতে বিমান আছে।”
বিভিন্ন শ্রেণীর ভূমিজ ঔপনিবেশিকগণের জাতীয় অধিকারের বিষয় বিবেচনা করিয়া মিঃ ডাল্টন লিখিয়াছেন,—
“The headmen had no superior rights in the land cultivated by other villagers; they were not landlords but chiefs; and, they and the people acknowledging them, held the soil they cultivated in virtue of their being the heirs of those who first utilised it, and when it became necessary to distinguish such men from cultivators of inferior title, the former were called Bhuinhars, breakers of the soil. Dalton, p 168.
অর্থাৎ “তরফ সর্দ্দার প্রভৃতি ভূমিজদিগের জাতীয় প্রভুগণ ভূমিজ কৃষকগণের অধিকৃত ভূমির উপর কোন প্রাধান্যের দাবি করিতে পারে না। তরফ সর্দ্দারগণ ভূমিজ কৃষকগণের অধিকৃত স্থানের প্রভু নহে। তাহারা ভূমিজজাতির রাজা। রাজা এবং তদধীন কৃষকগণ নিজ নিজ অধিকৃত ভূমি, তাহাদের পূর্ব্বপুরুষগণ সর্ব্বপ্রথমে প্রস্তুত করিয়াছিল, এই অধিকারে ভোগ করিয়া থাকে। যখন এই শ্রেণীর কৃষক ও অপর সাধারণ কৃষকগণের মধ্যে নির্দ্দেশের প্রয়োজন হইল, তখন প্রথম শ্রেণীর কৃষকগণ ভূমিহার