এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৮
লাল সিংহ।
করিত। এই শ্রেণীর সৈন্যগণ বেতনভোগী সৈন্য অপেক্ষা বহুগুণে অধিকতর কার্য্যকারী হইয়া থাকে। আত্মগৌরব ও মর্য্যাদা যে প্রকার মনুষ্যের কার্য্যকারী-শক্তি প্রবুদ্ধ করে, অন্য কিছুতেই সেরূপ পারে না। সেইজন্য আমরা পরিচ্ছেদের প্রথমাংশে বলিয়াছি যে এই শ্রেণীর সৈন্যগণ সর্দ্দারের প্রধান আশ্রয় ও পৃষ্ঠপোষক ছিল।
অনার্য্য, বর্ণজ্ঞানহীন মুণ্ডাগণ যে প্রথা ও প্রণালীর অনুসরণ করিয়া প্রতিষ্ঠালাভে সমর্থ হইয়াছিল, তাহা সুসভ্য জাতিগণের ও অনুকরণীয়। তাহাদের কর্ত্তব্যবুদ্ধি ও আত্মসন্মান তাহাদিগকে ক্ষুদ্র স্বার্থপরতা হইতে রক্ষা করিত। এবং এই আত্মসম্মান ও গৌরব তাহাদিগকে দুর্দ্ধর্ষ ও অজেয় করিয়াছিল। এই চোয়াড়গণকে সংযত রাখিয়া তাহাদের সাহায্যে রাজ্যবিস্তার ও প্রতিষ্ঠা অর্জ্জন করা লালসিংহের জীবনের অন্যতম গৌরব, তৎপক্ষে সন্দেহ নাই।