বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মিঃ স্যামন ‘মানভূমের’ তৎকালীন সম্পাদক শ্রীযুক্ত বাবু জহরলাল বস্তুর নিকট সহানুভূতি ও আহ্লাদ প্রকাশ করিয়াছিলেন। মিঃ স্যামনের উৎসাহে ও জহরলাল বাবুর আগ্রহে ঐ সকল প্রবন্ধ পুনর্লিখিত ও পুস্তকাকারে প্রকাশিত হইল। সেই জন্য গ্রন্থকার শ্রীযুক্ত বাবু জহরলাল বসু এবং উপরোক্ত সরকারী কর্ম্মচারীগণের, বিশেষতঃ মিঃ স্যামানের, নিকট বিশেষভাবে ঋণী।

 পুস্তকের প্রুফগুলি রীতিমতরূপে সংশোধিত না হওয়ার বিস্তর বর্ণাশুদ্ধি ঘটিয়াছে। তজ্জন্য ও অন্যান্য ভ্রম প্রমাদাদির জন্য গ্রন্থকার স্বয়ং দায়ী। আশা করি সহৃদয় পাঠকবর্গ তজ্জনিত ত্রুটি মার্জনা করিবেন। ইতি—

পুরুলিয়া
৫ই শ্রাবণ, ১৩২০ সাল৷

গ্রন্থকার৷