তাঁহার অধিকার হইতে বহুদূরবর্ত্তী স্থানে লালসিংহ আপনার প্রভুত্ব স্থাপন ও রাজ্যবিস্তার করিতে সমর্থ হইলেন। ক্রমে এ প্রকার অবস্থা দাড়াইল যে, জঙ্গলমহলের রাজা ও প্রজা লালসিংহের নামশ্রবণে ভয়ে বিহ্বল হইতেন। লালসিংহের উপদ্রব ভয়ে জঙ্গলমহলের রাজা প্রজা এ প্রকার অস্থির হইয়া উঠিয়াছিলেন, যে কোন দেশ জয় করিয়া লালসিংহ নিজ দুর্গে প্রত্যাবর্ত্তন করিলেও কেহ সাহস করিয়া হৃতরাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করিতেন না। বরাহভূমের অবস্থা সম্বন্ধে জঙ্গলমহলের ম্যাজিষ্ট্রেট মিঃ স্ট্রাচি ১৮০০ খৃষ্টাব্দের ১৩ই এপ্রেল তারিখে মন্ত্রী সভাধিষ্ঠিত গবর্ণর জেনারেল সাহেব বাহাদুরের দরবারে এক রিপোর্ট বা মন্তব্য প্রেরণ করিয়াছিলেন। লালসিংহের উপদ্রব সন্বন্ধে উক্ত রিপোর্টের একাংশে লিখিত আছে যে,—
“Lalsing possesses large tracts of land in other Zemindaries, some of them at a great distance from his residence. These lands he has seized within these few years, and maintains himself in possession of them by the threat of laying waste the Zeniindari in which they are situated.”
অর্থাৎ “লালসিংহ তাঁহার নিজের জমীদারী হইতে বহুদূরবর্ত্তী স্থানে স্বাধিকার বিস্তার করিয়াছেন। গত কয়েক বৎসরের মধ্যে লালসিংহ ঐ সকল স্থান আক্রমণ করিয়াছিলেন। যাঁহাদের রাজ্য আক্রমণ করিয়া লালসিংহ ঐ সকল স্থান অধিকার করিয়াছেন, পাছে লালসিংহ প্রত্যাবর্ত্তন করিয়া সমস্ত রাজ্য উৎসন্ন করিয়া দেয়, এই ভয়ে তাঁহারা কোন প্রতিকারের চেষ্টা