বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দশম পরিচ্ছেদ।
৭৭

করেন না; এবং তাহাতে লালসিংহের অধিকার দৃঢ়ভাবে রক্ষিত হইয়া আসিতেছে।”

 ত্রিভনসিংহের সহিত যুদ্ধে ধলভূম বা ঘাটশীলার রাজা জনৈক নায়ক ছিছেন। লালসিংহ অবসর বুঝিয়া তাঁহার রাজ্য আক্রমণ করিয়া দশখানি গ্রাম স্বাধিকারভুক্ত করিয়া লইলেন। এই উপলক্ষে ধলভূমের তৎকালীন রাজা জগন্নাথ ধবলের সহিত সুদীর্ঘকাল ধরিয়া লালসিহের যুদ্ধ হইয়াছিল। ঐ যুদ্ধে বিস্তর প্রাণহানি ও রক্তপাত হইয়াছিল। পরিশেষে রাজা জগন্নাথ দীর্ঘকালব্যাপী যুদ্ধের অন্তে লালসিংহের কবল হইতে বিজিত গ্রাম কয়খানি পুনরুদ্ধার করিতে সমর্থ হইয়াছিলেন। ঘাটশীলা যুদ্ধ সম্বন্ধে মিঃ ট্রাচি লিখিয়াছেন,—

 “A few years ago he took possession of 10 villages belonging to Jagganath Dhal, Zemindar of Ghatsila. This produced a war between them, and after a long struggle and much slaughter on both sides, he was forced to yield to the superior power of the Zemindar, and retire to his own domains, and relinquish the lands he had occupied in Ghatsila.”

 অর্থাৎ “কয়েক বৎসর পূর্ব্বে লালসিংহ ঘাটশীলা আক্রমণ করিয়া জমীদার জগন্নাথ ধবলের অধিকৃত দশখানি গ্রাম স্বাধিকারভুক্ত করিয়া লইয়াছিলেন এই উপলক্ষে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হইয়াছিল। দীর্ঘকালব্যাপী যুদ্ধ ও উভয় পক্ষে বিস্তর প্রাণিহিংসার পর লালসিংহ জমিদার কর্ত্তৃক বিজিত