এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দশম পরিচ্ছেদ।
৮১
সৈন্য লইয়া বরাহবাজার আক্রমণ করিতে আসিতেছে, এই সংবাদ পাইয়া ম্যানেজার পলাইয়া গিয়াছিল; এবং বহুসংখ্যক শিক্ষিত সৈন্য প্রেরিত না হওয়া পর্য্যন্ত বরাহভূমে প্রত্যাবৃত্ত হয় নাই।
কিছু দিন পরে বরাহভূমের সংবাদ পাইয়া ও বরাহভূমের বিস্তর কর অনাদায়ী থাকা হেতু আমি ম্যানেজারকে তলব করিয়া আনাইয়াছিলাম। কিন্তু ম্যানেজার বলে যে, বরাহভূমের গোলযোগ হেতু কোন খাজনা আদায় হইতেছে না। পরন্তু ম্যানেজার যে দিন বরাহবাজার ত্যাগ করিয়াছিল, তাহার পরদিন তাহার বাটী আক্রমণ করিয়া লালসিংহ তাহার যথাসর্ব্বস্ব লুঠিয়া লইয়া গিয়াছে।”
লালসিংহ বরাহভূম রাজ্যে অন্যান্য যে প্রকার অত্যাচার করিয়াছিলেন, তাহা পরবর্ত্তী পরিচ্ছেদে বিবৃত হইবে।