বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভূমিকা।

 অতি প্রাচীনকালে এদেশে সাহিত্য, দর্শন, গণিত, জ্যেতির্ব্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিবিধ শাস্ত্রের সমধিক আলোচনা ছিল; এবং মনস্বী আর্য্য ঋষিগণ ঐ সকল বিদ্যায় বিশেষ প্রসিদ্ধিলাভ করিয়াছিলেন। ভারতীয় বিবিধ বিদ্যা অদ্যাপি জ্ঞানগরীরসী পাশ্চাত্যবিদ্যার জননী বলিয়া কীর্ত্তিত হইতেছে। পাশ্চাত্য সমাজে যে প্রণালীতে জাতীয় সভ্যতার ইতিহাস ও মনস্বীগণের জীবনচরিত রচিত হইয়া থাকে, এতদ্দেশে কিন্তু সে প্রণালীতে পুরাতত্ত্ব সঙ্কলনের কোন চেষ্টা কুত্রাপি পরিলক্ষিত হয় না। পাশ্চাত্য প্রণালীতে লিখিত ঐতিহাসিক গ্রন্থের অভাব সত্ত্বেও এতদ্দেশে আর্য্যজাতির সামাজিক সভ্যতার ইতিবৃত্তমূলক বিবিধ সাহিত্য গ্রন্থ বর্ত্তমান আছে। ঐ সকল গ্রন্থ দৃষ্টে প্রাচীন আর্য্যসমাজ ও চরিত্রের চিত্র সংগৃহীত হইয়াছে ও হইতেছে।

 আর্য্যগণ অপেক্ষাকৃত পরবর্ত্তী সময়ে ভারতবর্ষ অধিকার করিয়াছিলেন, ইহা অবিসম্বাদী ঐতিহাসিক তথ্য। সিন্ধু জাহ্ণবীগ্পূত আর্য্যদেশে আর্য্যগণের আগমনের বহু পূর্ব্বাবধি অনার্য্য জাতির বাস ছিল। যে সকল অর্দ্ধনগ্ন, বন্য প্রকৃতি কোল ভীল প্রভৃতি জাতির আকৃতি দৃষ্টে আমরা নাসিকাকুঞ্চন করিয়া থাকি, এই