বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৪
লাল সিংহ।

তাঁহার রাজ্যে এবম্প্রকার অত্যাচারের অনুষ্ঠান, বিশেষতঃ নির্দিষ্ট করস্থাপন, রাজার পক্ষে বিশেষ অপমানজনক হইয়াছিল। এই কর সম্বন্ধে মিঃ ষ্ট্রাচি লিখিয়াছেন:-

 “Every year he (Lalsing) levies a small contribution from every village in the Zemindary. In case of refusal or the least delay in the payment of Sooknidy, so the contribution is called, the village is infallibly plundered.”

 অর্থাৎ “প্রত্যেক বৎসর লালসিংহ জমিদারীর অন্তর্গত প্রত্যেক গ্রামের উপর একটি কর স্থাপিত করিয়া থাকেন। ঐ করের নাম ‘সুখনিদি’। সুখনিদি দিতে অস্বীকার কি বিলম্ব করিলে গ্রাম লালসিংহ কর্ত্তৃক নিশ্চয়ই লুণ্ঠিত হইত।”

 এই কর সাক্ষাৎ সম্বন্ধে প্রজাগণের নিকট হইতে আদায় হইত। রাজার সহিত এই কর আদায় সম্বন্ধে লালসিংহের কোনপ্রকার সম্বন্ধ ছিল না। মারাঠাগণ যে প্রকারে বঙ্গাধিপের নিকট হইতে চৌথ বা রাজস্বের এক চতুর্থাংশ আদায় লইত, এই কর তাহার অনুরূপ নহে। এই কর প্রজাগণের দেয়, তাহাদের সুখে নিদ্রা যাইবার কর। এই কর আদায় দ্বারা প্রজাগণ রাজার নিকট আপনাদের দেয় রাজস্ব কর আদায় সম্বন্ধে কোন প্রতিকার পাইত না। লালসিংহের এই প্রকার বন্দোবস্তে আমরা লালসিংহের কূটনীতির অভাস পাইয়া থাকি। রাজার নিকট হইতে লালসিংহ কোন কর আদায় করিলে তদ্বারা প্রজাসাধারণের নিকট লালসিংহের কোন প্রতিপত্তি বৃদ্ধি পাইত না। এবং তাহাতে হয়ত লালসিংহ বিশেষ