বিষয়বস্তুতে চলুন

পাতা:লাল সিংহ - হরিনাথ ঘোষ (১৯১৩).pdf/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একাদশ পরিচ্ছেদ।
৮৫

আত্মপ্রাসাদ উপভোগ করিবার অবসর পাইতেন না। রাজা নিজে কোন কর প্রদান করিলে প্রজারা অনেকেই তাহার কোন সংবাদ রাখিত না। সুতরাং প্রজাগণের নিকট রাজার মস্তকাবনতি ঘটিত না। প্রজাগণের নিকট এই কর আদার হইতে থাকায় প্রজাগণ রাজার অসারতা ও অক্ষমতা বিশেষরূপে হৃদয়ঙ্গম করিল। পরন্তু তাহাদের নিকট লালসিংহের মর্য্যাদা ও প্রতিপত্তি সবিশেষ বৃদ্ধিপ্রাপ্ত হইল।

 এদিকে আবার লানসিংহ রাজার অধীনস্থ একজন সর্দ্দার। লালসিংহের অধিকৃত সতেরখানি তরফ তৎকালে মহাল ভূমিজান আখ্যায় অভিহিত হইত। বাঙ্‌লা ১২০৬ সালে রাজার পক্ষীয় জনৈক কর্ম্মচারী মেদিনীপুর কালেক্টরী আদালতে জমা ওয়াশীল বাকী নামক বরাহভূম পরগণার প্রজাগণের নিকট প্রাপ্য ফরের এক তালিকা দাখিল করিয়াছিলেন। ঐ তালিকায় লালসিংহ ভুঞার অধিকৃত স্থান ‘মহাল ভূমিজান’ আখ্যায় অভিহিত হইয়াছে। মিঃ ষ্ট্রাচি তাঁহার রিপোর্টে রাজার সহিত সর্দ্দারগণের সম্বন্ধে নির্ণয়কল্পে লিখিয়াছেন,-

 “The Sarder Pikes and their followers have borne the appellation of Choars. The Sarders may be considered as the Talookdars of Burrabhum, and they have commonly acknowledged the Zemindar as their chief. Their ancestors have for many generations possessed the lauds at present occupied by them.”

 অর্থাৎ “সর্দ্দারগণ ও তাহাদের অনুচয়েরা সাধারণতঃ চোয়াড়