নামে খ্যাত। সর্দ্দারগণকে বরাহভূমের তালুকদার বলা যাইতে পারে। তাহারা বরাহবাজারের জমীদারকে আপনাদের রাজা বা প্রধান বলিয়া স্বীকার করে। তাহাদের পূর্ব্বাধিকারীগণ পুরুষানুক্রমে তাহাদের অধিকৃত ভূমি দখল করিয়া আসিতেছে।”
মুণ্ডাজাতির জাতীয় প্রথানুসারে বরাহভূমের জমিদারকে সতেরখানির পূর্ব্ববর্ত্তী সর্দ্দারগণ সন্মান প্রদর্শন করিয়া আসিতেছিলেন। বরাহভূমের জমীদারের সহিত এবম্প্রকার বিরোধ স্বত্বেও লালসিংহ রাজাকে নির্দ্দিষ্ট কর আদায় দিতে কখন ত্রুটি করেন নাই। ষ্ট্রাচি সাহেব রিপোর্টের একস্থানে লিখিয়াছেন,-
Lalsing and his ancestors have long possessed lands, in the Zemindary and have with punctuality paid the revenue of 240 Rupees yearly to the Zemindar."
অর্থাৎ “লালসিংহ ও তাঁহার পূর্ব্বপুরুষগণ দীর্ঘকাল ধরিয়া জমিদারীর মধ্যে ভূমি অধিকার করিয়া আসিতেছে। এবং তাহারা যথা নিয়মে নির্দ্দিষ্টকর বার্ষিক ২৪০ টাকা হিসাবে জমীদারকে আদায় দিয়া থাকে।”
পূর্ব্বাচরিত পন্থার অনুষ্ঠান রাজ নীতির নিগূঢ় তথ্য। লাল সিংহ এই তথ্যে সর্ব্বদা অবহিত ছিলেন। তিনি যদি প্রত্যক্ষভাবে রাজার উপর করস্থাপন করিতেন, কিম্বা বরাহবাজার সরকারে নির্দ্দিষ্ট রাজস্ব আদায় দেওয়া বন্ধ করিতেন, তাহা হইলে তাঁহাকে পূর্ব্বপুরুষাচরিত পন্থী হইতে চ্যুত হইতে হইত। প্রাচীনকাল হইতে যে নিয়মে তাঁহার জমীদারী অধিকৃত হইয়া