পা ঠ ক গো ষ্ঠী র আ লো চ না
আচমকা আসরে টেনে নামানোর চমক সামলে, সবিনয়ে বিষ্ণুবাবুকে এই দৃষ্টিতে আরেকবার শোলোকভের উপন্যাসটি পড়বার অনুরোধ জানাতেন নিশ্চয়। ‘কম্যুনিস্ট ও কসাকদের দুর্বলতা বা যৌন আত্মদানেই শেষ’—কিন্তু এই শেষটাই আসল বা বইখানার শেষ কথা নয়। বিপ্লবোত্তর রাশিয়ায় যৌন সম্পর্কের বিপর্যয় সম্পর্কে ‘হিউম্যানিটি আপরুটেড্’ বইখানার নিরপেক্ষ পর্যালোচনা পড়ে দেখলেও বিষ্ণুবাবুর সাহায্য হতে পারে, খেয়াল হতে পারে যে, যৌন বিপর্যয়েরও একটা বিপ্লবাত্মক সত্য থাকে—বিপ্লবটা বাদ দিলে যা অর্থহীন। কম্যুনিস্ট ও কসাকদের যৌন আত্মদানই শোলোকভের উপন্যাসটির প্রধান কথা বা মর্মকথা নয়— যদিও বিষ্ণুবাবু তাই ধরে নিয়েছেন। এবং ধরে নেওয়ার ফলে, তিনিই গোর্কিকে প্রতিক্রিয়াশীলতার পর্যায়ে ঠেলে দিয়েছেন—নীহারবাবু নন। তাই কি দাঁড়ায় না কথাটা?— শোলোকভের উপন্যাসে কম্যুনিস্ট ও কসাকদের দুর্বলতা বা যৌন আত্মদান ছাড়া আর কিছুই ছিল না—তবু শুধু আর্টের খাতিরে গোর্কি বইখানা ছাপিয়ে ছিলেন! এই যদি ‘আর্ট’, এবং একেই যদি এতটা খাতির গোর্কি করে থাকেন, তাঁকে প্রতিক্রিয়াশীল বলতেই হবে। ‘একটা মানুষ জন্মালো’ গল্পে অশ্লীলতার দ্বারপথে পুঁজ রক্তের সঙ্গে মানুষের জন্মলাভের বর্ণনাটাই “মনে হয়” বিষ্ণুবাবুর মতে “যেন” গোর্কির গল্পটির একমাত্র সার্থকতা—আর্টত্ব।
বিষ্ণুবাবুর মার্ক্সিস্ট জ্ঞান যে কতদূর অপরিচ্ছন্ন তার
১০৭