বাংলা প্রগতি সাহিত্যের আত্মসমালোচনা
পৌষ, ১৩৫৩ সংখ্যা “পরিচয়ে” প্রকাশিত “বাংলা প্রগতি সাহিত্যের আত্মসমালোচনা” শীর্ষক প্রবন্ধটি আমি সমগ্রভাবে প্রত্যাহার করছি। এদেশে শ্রেণী সংগ্রামের বর্তমান পর্যায় সম্পর্কে আমার পূর্ববর্তী প্রাপ্ত ধারণার ফলেই তার জন্ম।
এরূপ প্রত্যাহার ঘোষণার প্রয়োজন হবে ভাবিনি। আমার ধারণা ছিল নতুন দৃষ্টিভঙ্গিতে মূল বিষয়টি সমগ্রভাবে পুনর্বিবেচনাসাপেক্ষ এবং এ লেখাটিও বাতিল বলে বিবেচিত হবে। প্রশ্নটা সামগ্রিক বিচারের, সুতরাং গুরুতর ভুল সত্ত্বেও কোন লেখায় কোন্ কোন্ সঠিক কথা বলা হয়েছে সেটা তুলে ধরবার চেষ্টা নিরর্থক এবং অনুচিত। সব কিছু বাতিল হোক বা না হোক, সব কিছুই নতুনভাবে বিচার করতে হবে। আনুষঙ্গিক বা আংশিক সত্য যদি বলা হয়ে থাকে, তার স্থান হবে ভুলভ্রান্তি সংশোধন করা ও নতুনভাবে বিচারের ভিত্তিতে লেখা প্রবন্ধে।
দেখা যাচ্ছে, অনেকের ধারণা এই যে, আমি এখনও উপরোক্ত প্রবন্ধের মতামত আঁকড়ে আছি। পুনর্বিবেচনার জন্য তাই এই প্রত্যাহার ঘোষণার প্রয়োজন হলো।
আমার এই প্রবন্ধটি সম্পর্কে ফাল্গুনের “পরিচয়ে” সিতাংশুবাবুর আলোচনা প্রকাশিত হয়েছে। লেখাটি
১২৮