বিষয়বস্তুতে চলুন

পাতা:লেখকের কথা - মানিক বন্দ্যোপাধ্যায়.pdf/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

লে খ কে র ক থা

হতাশার কিছুমাত্র কারণ নেই। বাংলার প্রগতি সাহিত্যের মধ্যে প্রচুর সম্ভাবনার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে, পথটা দুর্গম ও এলোমেলো হলেও এ সাহিত্য সামনের দিকেই এগিয়ে চলেছে।

 আত্মসন্তুষ্টি মারাত্মক। হতাশ হবার কারণ না থাকলেও চোখ-বোজা আত্মসন্তুষ্টির বিপদ সম্পর্কে সচেতন করার দিক থেকে অচ্যুতবাবুর প্রবন্ধটি মূল্যবান। আমি তাঁকে অভিনন্দন জানাই।

 আমিও সেই অনাগতের প্রতিক্ষায় আছি যিনি একদিন মহান সৃষ্টির মধ্যে বাংলা সাহিত্যের নবতম রূপ সার্থকভাবে রূপায়িত করতে পারবেন। কিন্তু আমি বিশ্বাস করি না সেই অনাগত আকাশ থেকে নেমে আসবেন, বাঙালীর জীবন ও সাহিত্যের বাস্তব যাত্রাপথেই তার আবির্ভাব ঘটবে।

৯২