বিষয়বস্তুতে চলুন

পাতা:শঙ্করদেব - উমেশচন্দ্র দেব (১৯২০).pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্করদেব শঙ্করদেবের সময় নবদ্বীপ নগরী শাস্ত্র চর্চ্চার জন্য বিশেষ প্রসিদ্ধি লাভ করিয়াছিল । কিন্তু তথায় পণ্ডিতমণ্ডলী বেদান্ত ও ন্যায়দর্শনের চর্চ্চাতেই নিমগ্ন ছিলেন। মধ্বাচার্য্য-সম্প্রদায়ের তদানীন্তন প্রধান গুরু শ্রীমন্মাধবেন্দ্রপুরী শান্তিপুরে আগমন করিয়া অদ্বৈতাচার্য্যকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করিয়া যান। ইঁহারই শিক্ষায় বঙ্গে বৈষ্ণব-ধর্ম্মের প্রাদুর্ভাব হয়। ইনি ভক্তিশাস্ত্রের অধ্যা- পনায় তৎকালে অদ্বিতীয় হইয়া উঠিয়াছিলেন। দক্ষিণ দ্রাবিড় হইতে শ্যামদাস, শ্রীহট্ট হইতে রাজা দিব্যসিংহ, দাক্ষিণাত্য হইতে শ্রীনাথ আচার্য্য, পুরী হইতে কর্ণাটরাজবংশীয় মুকুন্দদেব, পুরুষোত্তম ও কামদেব প্রভৃতি, ব্যূঢ়ন হইতে হরিদাস এবং সপ্তগ্রাম হইতে যদুনন্দন আচার্য্য প্রভৃতি সমাগত হইয়া ইঁহার নিকট শ্রীমদ্ভাগবত ও অন্যান্য ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেন। ইঁহার সংসৃষ্ট প্রাচীন সাহিত্যে শঙ্কর নামক এক শিষ্যেরও উল্লেখ দেখা যায় । এই শঙ্কর আসামের শঙ্করদেব কি না, নিঃসংশয়ে বলা যায় না । প্রাচীন সাহিত্যে একবার মাত্র ইঁহার নামোল্লেখ আছে। উক্ত হইয়াছে, শ্রীঅদ্বৈতা- চার্য্যের সহিত মতবিরোধ হেতু শঙ্কর প্রভৃতি তাঁহার কতিপয় প্রধান প্রধান ছাত্ৰ শান্তিপুর ত্যাগ করিয়া পূর্ব্ববঙ্গ প্রভৃতি দূরবর্তী স্থানে চলিয়া যান এবং ঐ সকল স্থানে স্ব স্ব ধর্ম্মমত প্রচার করেন। কি উপলক্ষে মতভেদ হইয়াছিল, তাহার বৃত্তান্ত এই৷ শ্রীচৈতন্য, অদ্বৈত- প্রমুখ ভক্তবৃন্দের সহিত যোগদান করিলে পরই বঙ্গীয় বৈষ্ণব-সমাজ মস্তক উত্তোলন করিয়া উঠে । শ্রীচৈতন্য তাঁহার অগাধ পাণ্ডিত্য ও অলৌকিক প্রেমের দ্বারা অবিশ্বাস ও নাস্তিকতার দলন করিয়াছিলেন। তিনিই নাম-সঙ্কীর্তনের জন্মদাতা। “শুষ্ক পত্রের ন্যায় শাস্ত্রচর্চ্চা নিষ্ফল” এই বলিয়া গৌরহরি সৰ্ব্বকৰ্ম্ম পরিত্যাগপূর্ব্বক অহোরাত্র শুধু নামকীর্তন আরম্ভ করিয়া দেন । হঠাৎ অদ্বৈত তাঁহার দল ত্যাগ করিয়া, শান্তিপুরে গিয়া ভক্তি অপেক্ষা জ্ঞানের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা আরম্ভ করেন। পরম শ্রদ্ধাস্পদ স্বর্গীয় শিশিরকুমার ঘোষ মহোদয় তৎপ্রণীত “অমিয় নিমাইচরিত” গ্রন্থে লিখিয়াছেন, “এই উপদেশ ( জ্ঞানের শ্রেষ্ঠত্ব) শুনিয়া হরিদাস টলিলেন না বটে, কিন্তু শ্রীঅদ্বৈতের কোন কোন প্রধান শিষ্যের মন টলিয়া গেল। যথা—শঙ্কর, কামদেব নাগর, আগল পাগল ইত্যাদি। শ্রীঅদ্বৈতের শঙ্কর নামক শিষ্য আসামে গমন করিয়া শ্রীগৌরাঙ্গের ধর্ম্মের ছায়া প্রচার করিয়া- ছিলেন। শ্রীগৌরাঙ্গের কীর্ত্তন সেই দেশে লইয়া গেলেন, কিন্তু শ্রীগৌরাঙ্গকে প্রচার করিলেন না।”—(১ম খণ্ড,‘অমিয় নিমাইচরিত,' ৫৩ পৃষ্ঠা) স্বর্গীয় জগদীশ্বর G