এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শিখগুরু
মহান সামরিক জাতিতে পরিণত হইত। কোন ধর্ম্মসঙ্ঘ সামরিক জাতিতে পরিণত হওয়া ভাল কি মন্দ—সে বিচার আমাদের নহে। তবে দেখিতে পাই বহুবার বহুযুদ্ধে এবং বর্ত্তমানে বিংশ শতাব্দীর ভীষণ রণক্ষেত্রে এই জাতি আপনার অস্তিত্ব-গৌরব সমগ্র জগত-সমক্ষে প্রতিপাদন করিয়াছেন।
ওয়া গুরুজীকী ফতে!
[৯০]