বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশুর শিক্ষা – শামসুন নাহার মাহমুদ (১৯৪৬).pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

শিশুর শিক্ষা

যে দুনিয়াটা এত দিন ছিল মাধুর্য্যে মধুর, করুণায় মেছর, হঠাৎ তা হয়ে ওঠে একেবারে কঠোর, কর্কশ। এই নিদারুণ হতাশা থেকে শিশুকে বাঁচাতে হলে তার সঙ্গে আমাদের ব্যবহারে জন্মের মুহূর্ত্ত থেকে আরম্ভ করে আগাগোড়াই মিল রেখে চলতে হবে, বুদ্ধির পূর্ণ বিকাশের আগেও তার নৈতিক শিক্ষার দিকটাকে অবহেলা করলে কোন মতেই চলবে না।

 সময়ানুবর্তিতা শিশুর জীবনে খুবই দরকার। আহার, নিদ্রা, স্নান, পায়খানা, প্রস্রাব প্রত্যেকটা ব্যাপারে তাকে প্রথম থেকেই নিয়মানুবর্ত্তী করে তোলা চাই। প্রতিদিন একই সময়ে শিশু যেন একই জিনিষ প্রত্যাশা করতে শেখে। স্বাস্থ্যের পক্ষে এটা মঙ্গলজনক, আবার নৈতিক শিক্ষার দিক দিয়েও এতে অনেক লাভ হয়।

 জন্মের পরে কিছুদিন শিশুকে স্থানান্তরিত না করাই ভালো। একই আবহাওয়া, একই পারিপার্শ্বিকতার মধ্যে সে যেন অন্ততঃ প্রথম বৎসরটা কাটাতে পায়। মর্ত্যের মাটিতে নূতন জীবনযাত্রার সঙ্গে পরিচিত হতে তার কিছুটা সময় লাগে, একথা বলেছি। এই সময়ে এক জায়গায় থাকতে পেলে এই পরিচয়টা স্বাভাবিক গতিতে ক্রমে নিবিড় হয়ে উঠবার সুযোগ পায়। কিন্তু স্থান হতে স্থানান্তরে যদি তাকে নিয়ে যাওয়া হয়—তাহলে অত পরিবর্তনের তাল সামলানো তার পক্ষে সহজ হয় না, অত নতুন জিনিষের সঙ্গে পরিচয় করতে গিয়ে তার কোমল মস্তিষ্ক সহজেই ক্লান্ত হয়ে পড়ে। এই বয়সে নূতনত্বের প্রতি শিশুর শুধুই যে বিতৃষ্ণা থাকে তা নয়, প্রত্যেকটা নূতন জিনিষকে সে ভয়মিশ্রিত সন্দেহের চোখে দেখে। অপরিচিত স্থানে, অপরিচিত মানুষের মধ্যে সে কিছুতেই

৭