খেলাধূলা
“Up, up my friend, and quit your book,
For surely you will grow double.
Up, up! my friend and clear your look
Why all these toil and trouble.”
শৈশব জীবনের একটা প্রধান কথা হচ্ছে খেলাধূলা। কি মানুষের, কি ইতরপ্রাণীর শিশুমাত্রই শুধু যে খেলাধূলা ভালবাসে তা’ নয়, এই জিনিষটা তাদের জীবনে একটা বিশিষ্ট স্থান অধিকার করে’ আছে এবং চিরদিন থাকবে। আশ্চর্য্যের বিষয় এই অপরিহার্য্য বিষয়টির প্রয়োজনীয়তা মানুষ উপলব্ধি করতে পেরেছে বড় বিলম্বে। ক্রীড়াকৌতুকের মধ্য দিয়ে শিশুকে শিক্ষা দেওয়া যে কত সহজ এবং আনন্দজনক একথাটা ঊনবিংশ শতাব্দীর আবিষ্কার। ফ্রোবেল, মণ্টেসরী প্রভৃতি মনীষী নূতন নূতন পদ্ধতি প্রবর্ত্তন করে’ শিশুশিক্ষার ইতিহাসে এক অভিনব যুগান্তর আনয়ন করেন। তা’হলেও সাধারণ মানুষের মন এখনো পর্য্যন্ত তাঁদের এই সহজ সত্যোপলব্ধিকে স্বচ্ছন্দে গ্রহণ করতে পারে নি, একথা অস্বীকার করবার উপায় নেই।
বয়সের সঙ্গে সঙ্গে ছেলেমেয়েকে পদে পদে নানা রীতিনীতির বাঁধনে ফেলে মনুষ্য-সমাজের উপযোগী করে’ তোলার দিকে পিতা-মাতার দৃষ্টি নিবদ্ধ থাকে। কিন্তু সেই সঙ্গে যদি স্বাভাবিক ক্রীড়াকৌতুকপূর্ণ
২৬