শিশুর শিক্ষা
জোড়া দিয়ে নিজ হাতে তৈরী করে নিতে হয় বাড়ী ঘর বা তেমনি ধরণের কোন সম্পূর্ণ জিনিষ।
ছোট ছোট ছেলেমেয়েদের নাচ জিনিষটা একাধিক কারণে ভালো। এতে শুধু অঙ্গচালনাই হয় না; গান বা বাজনার সঙ্গে সঙ্গে নাচতে শেখালে অতি সহজ সুর ও তাল-জ্ঞান জন্মায়।
ছেলেপিলেদের কখনো কখনো খেলতে দিতে হবে একেবারে স্বাধীনভাবে; পিতামাতা তখন হবেন দর্শক মাত্র। আবার কখনো বা তাঁদেরকে সন্তানের খেলার সাথী হয়ে তাদের সঙ্গে সমান উৎসাহে ক্রীড়াকৌতুকে যোগদান করতে হবে। সময় সময় প্রচুর স্বাধীনতা দেবার ফলে খেলাকে ইচ্ছামত সরস ও কৌতুকপ্রদ করে তুলবার জন্যে ছেলেরা নিজের বুদ্ধিবৃত্তিকে চালনা করবার অবসর পায়। আবার মাঝে মাঝে তাদের খেলার অংশ গ্রহণ করলে শুধু যে খেলার দোষ ত্রুটি সংশোধন করা যায় তা নয়,—ছেলেমেয়েরা তাতে উৎসাহিতও হয়।
থিয়েটার, বায়োস্কোপ প্রভৃতি অনেকে পছন্দ করেন। কিন্তু ছেলেপিলেদের বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কোন কোন ছায়াচিত্র আছে যা থেকে তারা বহু শিক্ষা আহরণ করতে পারে। কিন্তু এমনও অনেক দেখা যায় যা অপরিণত বয়স্ক বালকবালিকার জন্যে সম্পূর্ণ অনুপযোগী এবং ক্ষতিকর।
খেলাধূলার কথা বলতে গেলে এসে পড়ে খেলার সাথীর কথা। খেলাধূলার প্রয়োজনীয়তা স্বীকার করলেই স্বীকার করা হয় উপযুক্ত সঙ্গীর প্রয়োজনীয়তা। কারণ জীবনের প্রথম বৎসর অতীত হবার সঙ্গে সঙ্গেই শিশু চায় অন্য বালকবালিকার সাহচার্য্য; ক্রমেই খেলাধূলার
৩৩