শিশুর শিক্ষা
মধ্যে ঢোকে প্রতিযোগিতার ভাব এবং এই প্রতিযোগিতার ভাব এবং এই প্রতিযোগিতাই দেয় বেশী আনন্দ। এদের শৈশবের শিক্ষাদাতা যে শুধু বয়োজ্যেষ্ঠরাই তা নয়, এরা বহুল পরিমাণে শিক্ষা আহরণ করে যাদের কাছে থেকে, তারা এদেরই মত অন্য বালক বালিকা। শিক্ষা বইয়ের নীতিকথা মুখস্থ করে’ নয়, গুরুজনের উপদেশের ভিতরেও নয়—এই হ’ল “তাদের নিজস্ব আনন্দময় জগতে খেলাধূলার মধ্য দিয়ে অসীম তৃপ্তিপূর্ণ শিক্ষা।
সঙ্গী হিসাবে শিশুদের জীবনে সামান্য বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ বা একেবারে সমবয়স্ক—সকল প্রকার বালক বালিকারই বিশিষ্ট স্থান আছে। বড়দের ক্ষমতা ও বুদ্ধি শিশুদের আকাঙ্ক্ষার বস্তু। কিন্তু তাহলেও এদের দৃষ্টি নিবদ্ধ থাকে পূর্ণবয়স্কদের উপর যতটা নয়, তার চেয়ে বেশী তাদেরই শ্রেণীর বালক-বালিকার গতিবিধির উপর। পূর্ণবয়স্কদের শক্তি শিশুদের বিস্ময় উদ্রেক করে, কিন্তু তাদের প্রত্যেকটী কার্য্যকলাপ পূর্ণাঙ্গ ও নিখুঁত বলে তাদের অনুকরণে নিজেদের চালচলন গড়ে তোলা অনেকটা ক্ষমতার ' অতীত বলে মনে হয়। এখানেই প্রয়োজন সামান্য বয়োজ্যেষ্ঠদের সংসর্গ। আচার-ব্যবহারে তারা শিশুদের চেয়ে অগ্রসর, কিন্তু পূর্ণ বয়স্কদের মত একেবারে নিখুঁত নয়। এই কারণে এদের অনুকরণ অনেকটা অনায়াসসাধ্য। সময় সময় পিতা বা মাতার শিশুদের খেলাধূলায় অংশ গ্রহণ করা প্রয়োজন বটে, কিন্তু উভয় পক্ষের মধ্যে ব্যবধান অপরিমিত। তাঁরা খেলায় যোগ দেবেন শিশুর মনস্তুষ্টির জন্য, নিজের স্বতঃ উচ্ছ্বসিত আনন্দের প্রেরণায় নয়। খেলাধূলায় তাঁদের মধ্যে থাকে যেটুকু আন্তরিকতার
৩৪