এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শিশুর শিক্ষা
তার কাছ থেকে সবল ও সুস্থ সন্তানের জন্মদান আশা করা একেবারে ভুল। শুধু তাই নয়; সংসার ক্ষেত্রে প্রতি পদক্ষেপে মানুষকে যে-সব ক্ষুদ্র বৃহৎ ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়, তার জন্যে দরকার সতেজ মন—যে buoyancy of spirit প্রারম্ভেই যদি তা সমূলে বিনষ্ট হয় তাহলে যে কোন রকমের শিক্ষাই হবে একেবারে নিরর্থক।
৩৯