বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশুর শিক্ষা – শামসুন নাহার মাহমুদ (১৯৪৬).pdf/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নার্সারী স্কুল

“O child of Paradise!
Boy who made dear his Father’s Home
 In whose deep eyes
Men read the welfare of the time to come.”

Emerson

 আজকাল এদেশে সকল সমাজেই এমন কি মেয়েদের মধ্যেও শিক্ষার দ্রুত উন্নতি হচ্ছে। তার ঠিক সঙ্গে সঙ্গে খুব তীব্র ভাবে আমরা অনুভব করছি শিক্ষা-পদ্ধতির অনুপযোগিতা। এখন যে শিক্ষাপদ্ধতি এদেশে চলছে তা ছেলেদের পক্ষেও উপযোগী নয়—মেয়েদের পক্ষে তো নয়ই। আজ শিক্ষা-পদ্ধতির একটা ত্রুটীর কথা আমি উল্লেখ করব, যা এখনো দেশের শিক্ষা-বিশেষজ্ঞদের ততটা মনোযোগ আকর্ষণ করতে পারে নি। বর্ত্তমান পদ্ধতিতে আমরা শিশুশিক্ষার কোন ব্যবস্থা দেখতে পাই না।

 আধুনিক শিশুবিজ্ঞানে যাঁর সামান্য দখলও আছে, তিনিও জানেন দু’বছর থেকে ছ’বছর বয়স পর্য‍্যন্ত সময়টা শিশুর জীবনে কত মূল্যবান। কি স্বাস্থ্যের দিক দিয়ে, কি চরিত্র গঠনের দিক দিয়ে এই সময়কার শিক্ষা হচ্ছে জীবনের অন্য যে কোন সময়ের শিক্ষার চেয়ে কার্য্যকরী এবং মূল্যবান। অথচ এই বয়সে শিক্ষার কোন ব্যবস্থাই আমাদের নাই। জন্মের মুহূর্ত্ত থেকেই

৭১