বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশুর শিক্ষা – শামসুন নাহার মাহমুদ (১৯৪৬).pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

শিশুর শিক্ষা

বিশেষ মনোযোগ দিয়েছেন। এদেশের শিশুদের জন্যে নার্সারী স্কুল যে অত্যন্ত প্রয়োজন তা তাঁরা মর্ম্মে মর্ম্মে অনুভব করছেন, ইউরোপের নার্সারী স্কুলের যে সিলেবাস তা হয়ত কোন কোন বিষয়ে এদেশের শিশুদের জন্যে অনুপযোগী হতে পারে। এজন্য প্রয়োজন মত সামান্য পরিবর্ত্তন করে এদেশের শিশুদের জন্যে বিশেষভাবে উপযোগী এক সিলেবাস তাঁরা প্রস্তুত করেছেন এবং এই সিলেবাস কোন কোন স্থানে পরীক্ষাও করে দেখা গেছে।

 স্ত্রীশিক্ষা বিস্তারের ফল এই হচ্ছে যে শিক্ষিত নারী-সমাজ দেশের ভবিষ্যৎ নাগরিকদের শিক্ষার ব্যাপারে মতামত দিতে পারছেন। শুধু মতামত দেওয়া নয়। তাদের শিক্ষার ভার অনেক জায়গায় তাঁরা নিজের হাতে তুলে নিচ্ছেন। জননীরা হস্তক্ষেপ করবেন সন্তানের শিক্ষার ব্যাপারে এ অত্যন্ত স্বাভাবিক ও শোভন। কলকাতায় সম্প্রতি কয়েক বছর থেকে একটী নার্সারী স্কুল স্থাপিত হয়েছে—যার প্রতিষ্ঠাত্রী হচ্ছেন একজন বাঙালী মহিলা। এই স্কুল স্থাপনের ইতিহাস বড় করুণ। বার তের বৎসর বয়সে এক ভদ্র মহিলার একমাত্র সন্তান মারা যায়। এই নিদারুণ শোকে সান্ত্বনার একটী মাত্র উপায় তিনি দেখতে পেলেন। পুত্র শোক বুকে নিয়ে তিনি ছুটে গেলেন ইউরোপে, আর সেখানে শিশুশিক্ষার আধুনিক পদ্ধতি সম্বন্ধে জ্ঞানলাভ করলেন। দেশে ফিরে তিনি কলকাতায় একটী নার্সরী স্কুল স্থাপন করেছেন। এই স্কুল কালে দেশের একটী আদর্শস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হবে, আশা করা যায়। শুধু তাই নয়। তিনি যে আদর্শ দেখিয়েছেন, তা থেকে যদি

৭৮