বিষয়বস্তুতে চলুন

পাতা:শিশুর শিক্ষা – শামসুন নাহার মাহমুদ (১৯৪৬).pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

শিশুর শিক্ষা

অন্যরাও শিক্ষা গ্রহণ করেন তাহলে দেশের একটী মস্ত বড় অভাব দূর হবে এবং শিক্ষা-সমস্যার জটিলতা অন্ততঃ খানিকটা দূর হবে আশা করা যায়। নার্সারী স্কুলের প্রয়োজনীয়তা স্বীকার করে নিলেও অর্থসমস্যা এবং আরো নানারকম সমস্যা প্রথম দৃষ্টিতে অত্যন্ত কঠিন বলে মনে হবে। এর জন্যে প্রথমতঃ দরকার স্কুল গৃহের সংলগ্ন খেলার মাঠ এবং বাগান। আর কিছু পরিমাণ নার্সারী স্কুলের উপযোগী সাজ-সরঞ্জাম (apparatus)। শিক্ষয়িত্রীদের বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা করতে হবে।

 মোটের ওপর এ বিষয়ে দেশের শিক্ষাবিশেষজ্ঞদের এবং গভর্ণমেণ্টের মনোযোগ আকৃষ্ট হওয়া অত্যন্ত প্রয়োজন।

—শেষ—

৭৯