শ্রীশ্রীকালী কীৰ্ত্তন ! নাসাগ্রে তিলক চারু ধরে অচলজ। । মীন নিকেতনে কি উড়িছে মীন ধজা । করিবর, ভুজঙ্গ, মৃণাল, হেমলতা | কোন্ তুচ্ছ কমনীয় বাহুর তুল্যতা ভুজদণ্ড উপমার এক মাত্র স্থান । সুর তরুবর শাখা এই সে প্রমাণ । হরি গঙ্গা প্রবাহ যমুনা লোম শ্রেণী । নাভিকুণ্ডে গুপ্ত) সরস্বতী অনুমানী । মহা তীৰ্থ ৰেণী তীরে স্বয়ম্ভূ যুগল ৷ স্নান করো মনরে অনন্ত জন্ম ফল | উত্তরবাহিণী গঙ্গা মুক্তা হার বটে । সুচারু ত্রিবলী বিরাজিত তার তটে ॥ কবি করে বিবেচনা যে ঘটে যে জ্ঞান ৷ মণি কর্ণিকার ঘাটে সুচারু সোপান ৷৷ রসময় বিধাতার কিবা কব কাণ্ড। এতানে করিতে না পাইলে যেমন মন ক্ষুব্ধ থাকে, একটি উৎকৃষ্ট প্রবন্ধের সকল অংশ দেখিতে না পাইলে কবিতা প্রিয় পাঠক বৃন্দের তেমনি চিত্ত বৈকল্যতা জন্মায় ৰটে, কিন্তু কি করি অগর। উহা কোন ক্রমে সংগ্রহ করিতে পারিলাম না; সুবিজ্ঞ পাঠক মহাশয়দিগের নিকটু ক্ষমা প্রার্থনা করিয়াই নিরন্ত রহিলাম ।
পাতা:শ্রীশ্রীকালী কীর্ত্তন-রামপ্রসাদ সেন.djvu/৪৮
অবয়ব