এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২
সতী-মিলন।
গুণাতীত গুণ যাঁর, সর্ব্বাধার, নিরাকার, নিরঞ্জন, নির্ব্বিকার; যোগি-জনারাধ্য, যাঁহার চরণ। শীত, গ্রীষ্ম, বায়ু, বৃষ্টি, সকলি যাঁহার সৃষ্টি, তাঁর প্রতি রাখ দৃষ্টি,— ভুলনা ভুলনা মনঃ। ভবার্ণব তরিবার, উপায় নাহিক আর, সেই মাত্র কর্ণধার, কাল-ভয় দূর করে যে জন।
(নারদের প্রবেশ।)
হিমালয়। [ সসম্ভ্রমে ]
ইমন কল্যাণ—ধামার।
প্রণমি হে দেব, তব চরণে, সার্থক হইল দেহ তব দরশনে। সার্থক হইল পুরী, সার্থক জীবন,