বিষয়বস্তুতে চলুন

পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সন্ন্যাসিনী।

প্রথম অঙ্ক।

প্রথম দৃশ্য।

(চিতোর:—অন্তঃপুরস্থ উদ্যানে মীরা।)

মীরা। আহা কি সুন্দর আজি শোভিত ধরণী!
আলেখ্যে চিত্রিত যেন দূর শৈল গুলি!
সব যেন স্বপ্নমাখা; পথ, ঘাট, সরোবর,
মন্দির, কানন। দু’ একটি বিরল তারকা,
তটিনীর বক্ষে যেন দীপ্ত দীপভাতি!
নীলাকাশ প্লাবিত জোছনা!
আলোকসাগরে ভেসে যায় পূর্ণচন্দ্র
কনক-তরণী, কেড়ে নিয়ে জগতের
প্রাণগুলি স্বীর বক্ষ মাঝে; যেন, কোনও
সুখময় তীরে দিবে উতারিয়ে। গেয়ে ওঠে
বসন্তের পাখী, নাবিকের গীত সম;—