এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২
সন্ন্যাসিনী।
[ ১ম অঙ্ক;
মিলাইয়ে যায় তান অনন্ত প্রান্তরে!
জেগে ওঠে শত সুপ্তভাব অহল্যা পাষাণী মত
ও স্বর পরশে। আসে গান প্রাণ উথলিয়া।
আজি দোল পূর্ণিমার রাত্রি! মনে পড়ে
সে সুখ-উচ্ছ্বাস, পিতৃগৃহে মুক্ত স্বাধীনতা।
অন্তরে বাহিরে হায় সুখ শৈশবের।
সেই শ্যামসুন্দরের দোল পুষ্পিত কদম্বমূলে,
অকাল-প্রষ্ফুট-ফুল দেবতার তরে,
যেন বিটপের পুলক রোমাঞ্চরাণি শিহরিত ফুলে;—
ফুলাসনে কমলসম্ভবা, তনু-আধা
রাধা-কমলিনী, সেই আবিরেতে লালে লাল,
অরুণ-অম্বরা, আরক্তিম অনুরাগে
শ্যামলা ধরণী, সম তপোবনভূমি
পলাশ-পতনে! হায় কোথা গেল,—
কেন গেল সে সুখের দিন!
কি পেয়েছি পরিবর্ত্তে তার?
বাণবিদ্ধ রক্তাপ্লুত হৃৎপিণ্ডরাশি!
হায়, আজি দোলপূর্ণিমার রাত্রি!
মহারাজ দেছেন আদেশ;—তাঁহার
অপেক্ষা করি থাকিতে উদ্যানে।