বিষয়বস্তুতে চলুন

পাতা:সন্ন্যাসিনী বা মীরাবাই.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম দৃশ্য।]
সন্ন্যাসিনী।

কাটাবেন সুখনিশি আনন্দ-উৎসবে।
সখীরা সাজায় কুঞ্জ কুসুমে, পল্লবে,
দেবতার প্রিয়ফুলে বিলাসীর শয্যা,
লতাজাল দিয়ে রচে বন্দীর কুটীর;
মুক্ত প্রাণ ধায় যেতে ঐ নীলাকাশে,
বিহঙ্গের মত উড়ে কাহার উদ্দেশে?
ভাল ত লাগে না এই বদ্ধ-গৃহ-সুখ,
এই নিশাজাগরণ, পথ চেয়ে থাকা।
 জানি নাথ, প্রাণাধিক, ভালবাস মোরে।
হায়! মীরার পরাণ চায় সে গোপীনাথেরে।
কবে তব মুগ্ধ হবে আঁখি সে শ্যামসুন্দরে,
মিশে যাব দুটি স্রোত সে প্রেমসাগরে!
(উদ্বিগ্ন ভাবে)  কই এখন ত প্রাণেশের নাহি দরশন,
কেন আজ বিলম্ব এমন?
তবে নাহি কি হৃদয়ে তাঁর সে স্বচ্ছ মুকুর,
যাহে প্রণয়ীর প্রতি চিন্তা, প্রত্যেক বাসনা—
প্রণয়ী হৃদয়ে স্বীয় করে দরশন?
হৃদয়ের এই আকুলতা, নাহি কি তীক্ষ্ণতা এর হেন,
সুজটিল রাজ্যচিন্তা ভেদ করি, পশে
গিয়া হৃদয়ে তাঁহার; নিয়ে আসে তারে,