বিষয়বস্তুতে চলুন

পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిసిన বাঙ্গালা গদ্য এই গুলি ইংরেজদের বাঙ্গলা লেখা । ইংরেজের বাঙ্গলা নিজে শিখিয়া আশ্চর্য উৎসাহের সহিত বাঙ্গলা বই লিখিতে আরম্ভ করিলেন। কেরি রাজীব লোচন পণ্ডিতকে দিয়া “কৃষ্ণ-চন্দ্র-চরিত” লিখাইলেন। চণ্ডীচরণ মুন্সীকে “তোতার ইতিহাস” লিখিতে নিযুক্ত করিলেন—এবং গোলকনাথ শৰ্ম্মাকে দিয়া “হিতোপদেশের” বাঙ্গলা তর্জামা করাইলেন। " ইহা ছাড়া তাহার উৎসাহে ও দৃষ্টান্তে বহু ইংরেজ লেখক সাহিত্য, গণিত, ভূগোল, ব্যাকরণ, অভিধান প্রভৃতি বিষয়ে বাঙ্গলা বই লিখিয়া গিয়াছেন। যদিও সাহেবদের রচনায় বাঙ্গলায় ভুল ও উৎকট রকমের শব্দের ব্যবহার পাওয়া যায়, তথাপি ইহারাই বাঙ্গলা জনসাধারণের ঘরে ঘরে জ্ঞানের দীপ জ্বালাইয়াছিলেন । র্যাহারা বামুকীর মাথা নাড়াতে কিম্ব দিকৃহস্তীর হাচিতে ভূমিকম্প হয়, এই সিদ্ধান্ত করিয়া চুপ হইয়া বসিয়া, ছিল, তাহারা সাহেবদের কৃপায় পদার্থ বিস্তার তত্ত্ব শিখিয়া লইল । যাহারা শুভঙ্করীর আর্য্যাই গণিতের চুড়ান্ত কথা জানিয়া উক্ত বিদ্যাকে গুরুমহাশয়ের পাঠশালার উপরে জার উঠিতে দেয় নাই, তাহারা জ্যামিতি