বিষয়বস্তুতে চলুন

পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বেদান্ত দর্শন । و تك وج যে অনস্ত আনন্দ ইঞ্জিয়দ্বারা গ্রহণ করা যায় না, যে অপার আনন্দ কেবলমাত্র বুদ্ধি দ্বারা অনুভব করিতে পারা যায়, যোগীপুরুষ সমাধি অবস্থায় সেই বিশুদ্ধ আনন্দ ভোগ করেন। সেই অবস্থায় যোগীপুরুষ আত্মস্বরূপত্ব প্রাপ্ত হন এবং তাহার পর আর কখনও তিনি সংসার মায়ায় বিমোহিত হন না। অন্ত কোনও প্রকার লাভই সমাধি অপেক্ষ অধিকতর মুখকর নহে। সাধারণ লোকের দৃষ্টিতে যে ঘটনা অতীব দুঃখকর সে ঘটনা ঘটিলেও সমাধিপ্রাপ্তি দ্বারা আত্মজ্ঞ যোগীপুরুষ কিছুমাত্র বিচলিত হন না। সমাধি প্রাপ্তির পর যোগীপুরুষ যতদিন বাচিয়া থাকেন, জীবন্মুক্ত অবস্থায় থাকেন। কোন প্রকার দুঃখ তাহাকে স্পর্শ করে না। এই সমাধিকে যথার্থ যোগ বলা যায়। শাস্ত্রবাক্যের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখিয়া শাস্ত্রোক্তমাৰ্গ অবলম্বন পূর্বক নিঃসন্দেহচিত্তে সমাধিযোগ অভ্যাস করা সকল জীবের কৰ্ত্তব্য । এই যোগ সহজে এবং শীঘ্ৰ সিদ্ধ হয় না । যোগসিদ্ধ হইতে কাহার ও বা একজন্ম কাহারও বা বহু জন্ম লাগে। সাধনার তীব্রতার তারতম্যের উপর যোগসিদ্ধির কাল নির্ভর করে। সুতরাং সমাধিযোগ শীঘ্ৰ আয়ত্ত না হইলে সাধক বিষণ্ণ হইবেন না। কিন্তু তিনি অনিৰ্ব্বিগ্নচিত্তে অধ্যবসায়সহকারে ষোগসিদ্ধির জন্ত তপস্যা করিবেন অর্থাৎ যোগ সিদ্ধির জন্ত শাস্ত্রে যে প্রণালী বিহিত আছে সেই প্রণালী অবলম্বন করত যোগাভ্যাস করিতে থাকিবেন। এইরূপ অভ্যাস করিতে করিতে ইহজন্মেই হউক বা কোন ভবিষ্যৎ জন্মেই হউক সাধক নিশ্চয়ই যোগসিদ্ধ হইবেন, সে বিষয়ে কোন সন্দেহ নাই। অতএব ব্ৰহ্ম শাস্ত্রযোনি এই বাক্য সিদ্ধ হইল।

    • E=Es *名举举艺事