বিষয়বস্তুতে চলুন

পাতা:সরল বেদান্ত দর্শন.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ প্রবন্ধ । b-6. তোমার আমার এবং সৰ্ব্বভূতের আত্মা ও সৰ্ব্ব-সংসার-ধৰ্ম্ম-বর্জিত অমর ও অন্তর্যামী। এই বাক্য ব্রহ্মের আধিভৌতিক অন্তর্যামিত্ব প্রকাশ করিতেছে। এক্ষণে ব্রহ্মের আধ্যাত্মিক অন্তর্যামিত্বের বিষয় বলা হইতেছে। যিনি প্রাণে বর্তমান থাকিয়া প্রাণের অভ্যন্তরে আছেন, প্রাণ যাহাকে জানে না, যিনি নিজে অশরীর হইলেও প্রাণরূপ শরীর দ্বারা কাৰ্য্য করেন এবং যিনি প্রাণের অভ্যন্তরে থাকিয়া প্রাণকে স্ব-ব্যাপারে নিয়োগ করেন ইনি তোমার আমার ও সৰ্ব্বভূতের আত্মা এবং সৰ্ব্ব-সংসার ধৰ্ম্ম-বর্জিত অমর ও অন্তর্যামী। ষিনি বাগিন্দ্রিয়ে বর্তমান থাকিয়া বাগিন্দ্রিয়ের অভ্যন্তরে আছেন, বাগিন্দ্রিয় যাহাকে জানে না, যিনি নিজে অশরীর হইলেও বাগিঞ্জিয়রূপ শরীর দ্বারা কাৰ্য্য করেন এবং যিনি বাগিন্দ্রিয়ের অভ্যন্তরে থাকিয়া বাগিন্দ্রিয়কে স্ব-ব্যাপারে নিয়োগ করেন ইনি তোমার আমার ও সৰ্ব্বভূতের আত্মা অন্তর্যামী এবং অমৃত। যিনি চক্ষুরিত্রিয়ে বর্তমান থাকিয়া চক্ষুরিন্দ্রিয়ের অভ্যস্তরে আছেন, চক্ষুরিক্রিয় যাহাকে জানে না, যিনি নিজে অশরীর হইলেও চক্ষুরিন্দ্রিয়ক্লপ শরীর দ্বারা কাৰ্য্য করেন এবং ষিনি চক্ষুরিঞ্জিয়ের অভ্যন্তরে থাকিয়া চক্ষুরিক্রিয়কে স্বব্যাপারে নিয়োগ করেন ইনিই তোমার আমার ও সৰ্ব্বভূতের আত্মা অন্তর্যামী ও অমৃত। যিনি শ্রবণেন্দ্রিয়ে বর্তমান থাকিয়া শ্রবণেন্দ্রিয়ের অভ্যন্তরে আছেন, শ্রবণেন্দ্রিয় যাহাকে জানে না, যিনি নিজে অশরীর হইলেও শ্রবণেন্দ্ৰিয়রূপ শরীর দ্বারা কাৰ্য্য করেন, যিনি শ্রবণেজিয়ের অভ্যস্তরে থাকিয়া শ্রবণেঞ্জিয়কে স্ব-ব্যাপারে নিয়োগ করেন, ইনি তোমার আমার ও সৰ্ব্বভূতের আত্মা অন্তর্যামী ও অমৃত। যিনি অস্তরিক্রিয়ে বর্তমান থাকিয়া অন্তরিক্রিয়ের অভ্যস্তরে আছেন, অন্তরিক্রিয় যাহাকে জানে না, যিনি স্বয়ং অশরীর হইলেও অন্তরিক্রিয়ক্লপ শরীর দ্বারা কাৰ্য্য করেন এবং যিনি অন্তরিক্রিয়ের অভ্যন্তরে থাকিয়া অন্তরিক্রিয়কে স্ব-ব্যাপারে নিয়োগ করেন, ইনি তোমার আমার ও সৰ্ব্বভূতের আত্মা অন্তর্ষামী ও অমৃত। যিনি ত্বগিজিয়ে বর্তমান খাকিয়া ত্বগিজিয়ের অভ্যভয়ে আছেন, স্থগিজিয় যাহাকে জানে না, যিনি স্বয়ং অশরীর হইলেও