বিষয়বস্তুতে চলুন

পাতা:সাঁওতালকাহিনী - লোকনাথ দত্ত (১৯২৩).pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম সর্গ বেহারী বাঙ্গালী রাজ-বিধি-জালে অরণ্যবাসীরে ফাঁসাইয়া গলে, লইছে কাড়িয়া গো-ধন খামার, দাসত্বে বাঁধিছে কৃষি-পরিবার ; সুখের প্রাচুর্য্য, স্বাধীন জীবন, সাঁওতাল পল্লীতে আজি অদৰ্শন ।” বলিতে বলিতে যুবক থামিল, কৌতূহল-ভরে কর্ণ বিস্ফারিল ; কুহরে অদূরে মধুর বাঁশরী, বহে মন্দ বায়ু সে স্বর-লহরী ; বাঁশরীর সুর বনভূমিময়, গভীর আরাবে কুহরিত হয় ; শুনিয়া যুবক আশায়, উল্লাসে, জাগাইয়। স্মৃতি, আপনা জিজ্ঞাসে :- “এই গিরিদেশ অতি নিরজন, কে শুনায় হেথা বংশীর কুজন ? মানবের বাস আছে কি হেথায়, বনচারী কেহ বাঁশরী বাজায় ?” বলিতে বলিতে থামিল বাঁশরী, সুদূরে মিলাল স্বরের লহরী ; বনস্থলী পুনঃ নীরব হইল ; যুবক-হৃদয় আশায় ভরিল । উষ্ণীষে যুবক আচ্ছাদিল শির, স্কন্ধে ঝুলাইল কোদণ্ড তূণীর ;