বিষয়বস্তুতে চলুন

পাতা:সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্ত্তী.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় সর্গ।

গীতি।
[ রাগিণী কালাংড়া,-তাল ঘৎ।]

হারায়েছি—হারায়েছি রে, সাধের স্বপনের ললনা।
মানস-মরালী আমার কোথা গেল বলনা।
কমল কাননে বালা,
করে কত ফুলখেলা,
আহা, তার মালা গাঁথা হ’ল না!
প্রিয় ফুলতরুগণ,
সুধাকর, সমীরণ,
বল বল ফিরে কি আর পাবনা।
কেন এল চেতনা!
আহা সে পুরুষবর
জানি কেমন তর
দাড়ায়ে রজতগিরি অটল সুধীর!
উদার ললাট ঘটা,
লােচনে বিজলী ছটা,
নিটোল বুকের পাটা, নধর শরীর।