বিষয়বস্তুতে চলুন

পাতা:সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্ত্তী.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সারদামঙ্গল।
৫৯


তৃষায় ফাটিছে ছাতি,
জল খুঁজে পাতিপাতি
বেড়ায় মহিষ যুথ চারি দিকে ফিরে।
এলায়ে পড়িছে গা,
লটপট করে পা,
ধুকিয়ে হরিণগুলি চলে ধীরে ধীরে।


কিবে স্নিগ্ধ-দরশন,
তরু রাজি ঘনঘন,
অতল পাতালপুরী নিবিড় গহন!
যত দূর যায় দেখা
ঢেকে আছে উপত্যকা,
গভীর গম্ভীর স্থির মেঘের মতন।

8
কায়াহীন মহা ছায়া
বিশ্ব-বিমােহিনী মায়া
মেঘে শশী ঢাকা রাকা-রজনী রূপিণী,
অসীম কানন-তল
ব্যেপে আছে অবিরল;
উপরে উজলে ভানু, ভূতলে যামিনী।