বিষয়বস্তুতে চলুন

পাতা:সীতা-হরণ-পাঁচালী - কৃষ্ণেন্দ্র রায় (১৯২৭).pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
সীতাহরণ পাঁচালী


শ্রীরাম কখন, বিপদে পতন,
হবেন্ না মা সুনিশ্চয়।
বিপদ ভঞ্জন, হন যেই জন,
তাঁর আবার বিপদ ভয়?

(যাঁর নাম স্মরণ কল্পে সমস্ত ভব ভয়
বিদূরিত হয়, তাঁর ভয় আশঙ্কা কেমন)
যেমন, সিংহের ভয় জম্বুকে, আর অহির ভয়
ভেকে,
তেমন, গরুড়ের ভয় কাকে, আর বিড়ালের
মূষিকে,
শার্দ্দূলের ভয় যেমন, ছাগ আর গাঁড়লে,
কৃষিজীবির ভয় তেমন অসম্ভব লাঙ্গলে॥
মাতঙ্গের ভয় যেমন, হয় না কুরঙ্গে,
শ্যেনপক্ষী ভয় তেমন, করে না পতঙ্গে॥
বীরের যেমন ভয়, হয় না কভু রণে।
মৃত্যুঞ্জয় ভয় তেমন, করেন না শমনে॥
তদ্রূপ শ্রীরাম চন্দ্রের বিপদ অনুমানি।
ধৈর্য্যধর ধরাসুতে, রাম মন্মোহিনি॥


রাগিণী—আলিয়া।

তাল একতালা।

রামের ভয় কি সম্ভব হয়॥
তিনি ভূভার হরণ, করিতে যখন,
এসেছেন ত্যজি বৈকুণ্ঠ ভুবন,
বিস্মৃত কি হ’লে, সে সব বিবরণ;
ত্যজচিন্তা সমুদয়॥ (ওমা)