বিষয়বস্তুতে চলুন

পাতা:সীতা-হরণ-পাঁচালী - কৃষ্ণেন্দ্র রায় (১৯২৭).pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
সীতাহরণ পাঁচালী


কালগত আর, না করি লক্ষ্মণ,
এইমাত্র যাও বনে।
না জানি আবার, কত দুর্ঘটন,
হইতেছে এতক্ষণে॥
যে অবধি তাঁর; আর্ত্তনাদ ধ্বনি,
পশিল মম শ্রবণে।
দেহেতে সীতার, নাহিরে পরাণী,
নিশ্চয় ভেবরে মনে॥
মধ্যাকাশ হতে; পশ্চিম গগনে,
যায় ঐ দিনমণি।
দেখিতে দেখিতে এঘোর বিপিনে,
অন্ধকার হবে এখনি!
একে ভয়ঙ্কর, বস সমুদয়,
বন্ধুর পথ তাহাতে।
না কাঁপে অন্তর, বল সে সময়,
হেন বীর কে জুগতে?
অতএব লক্ষ্মণ, থাকিতে থাকিতে,
দিবাকর করোজ্জ্বল।
সীতার জীবন, আনি কুটীরেতে
কররে প্রাণ শীতল॥


রাগিণী—আড়না বাহার।

তাল—কাওয়ালী।

যাও ক’রনা কাল গত আর
বারম্বার কান্দে প্রাণ আমার,
বনে করিছে নৃশংস কেহ,
নাথে অতি অত্যাচার
কি কুক্ষণে আসিল কুরঙ্গ,