বিষয়বস্তুতে চলুন

পাতা:সীতা-হরণ-পাঁচালী - কৃষ্ণেন্দ্র রায় (১৯২৭).pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সীতাহরণ পাঁচালী
১৭


বুঝি এজনমে সীতার, করি গেল সুখসাঙ্গ,
আমি, জানিকি মৃগেতে এত,
করিবেরে প্রতীকার॥ ৯


পয়ার।

শ্রীরাম বিরহানল যেরূপ প্রবল ৷
লক্ষ্মণ উপদেশামৃতে না হ’ল শীতল॥
বরং তাহে প্রজ্জ্বলিত হইয়া উঠিল ৷
দেখি লক্ষ্মণের মুখ মলিন হইল॥
গললগ্নী কৃতাবাসে বসি সীতা পাশে॥
যুক্তিযুক্ত বাক্য লক্ষ্মণ কহে মৃদুভাষে॥
অকারণে কেন মা’ গো শোক কর এত।
শ্রীরাম ক্ষমতা দাস আছয়ে বিদিত॥
ত্রিভুবনে হেন শক্তি নাহিক কাহার।
আর্য্যসহ প্রতিবাদ করিতে তাহার॥
ভূচর খেচর নিশাচর জলচরে।
শ্রীরাম কেশাগ্র কেহ স্পর্শিতে না পারে॥
স্বয়ং বিষ্ণু অবতার শ্রীরাম যখন।
তাঁহার বিপদাশঙ্কা ক’র না কখন॥
অপর্যাপ্ত নিশাচর বনে বাস করে।
ছল করি তাহারাই ডাকিল আমারে॥
তোমায় ত্যজিয়া আমি করিলে গমন।
নিশ্চয় আসিয়ে তারা করিবে ভক্ষণ॥
অতীব মায়াবী রাক্ষস্ নানা রূপ ধরে।
আহার নিমিত্ত বনে সর্ব্বদা বিচরে।